প্রায় তিন ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার
গোপালনগর থানার গোপালনগর একনম্বর পঞ্চায়েতের দাড়ি ঘাটা ব্রিজের কাছে
স্থানীয় মানুষ সোমবার দুপুরে এলাকার
বাগান পরিষ্কার করার সময় প্রায় তিন ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপের দেখা পান।
সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ পুলিশকে খবর
দিলে পুলিশ সাপ ধরার বিশেষজ্ঞদের নিয়ে এসে সাপটি উদ্ধার করে। পরে সেটি বনগার পারমাদন ফরেস্ট ছেড়ে দেওয়া হয়।

Post a Comment