করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা - The News Lion

করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা




দি নিউজ লায়ন ; করোনায় আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। টুইট করে নিজের করোনা পজিিটভ হওয়ার খবর জানান তিনি। তবে তেমন অসুস্থতা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়েছেন হাসপাতালে।



বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়েদুরাপ্পাকে (৭৭)। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। গত মাসে ইয়েদুরাপ্পার দফতরের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপরেই বাড়ি থেকে যাবতীয় কাজ করছিলেন তিনি। কয়েকদিন আগে কর্নাটকের রাজ্যপালের সঙ্গেও দেখা করেছিলেন ইয়েদুরাপ্পা।



এদিকে, রবিবার দুপুরেই করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ আপাতত হাসপাতালে রয়েছেন অমিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.