৫ শিশু উদ্ধার - The News Lion

৫ শিশু উদ্ধার




দি নিউজ লায়ন ;    রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ৫  শিশু। খবর পেয়ে পুলিশ শিশুদের উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে নদীয়ার তাহেরপুর থানা এলাকার বাদকুল্লা স্টেশনে সন্দেহজনকভাবে একসঙ্গে পাঁচ শিশু ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দেখে সন্দেহ হয়। কি কারণে তারা সেখানে ঘুরে বেড়াছিলl 



তাদের বাড়ি ঠিকানা জিজ্ঞাসাবাদ করতে সন্দেহ হয়। এর কথা আটকে রেখে তাহেররপুর থানায় খবর দেওয়া হয়। তাহেরপুর থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে চাইল্ড লাইনের খবর দেওয়া হয়। শনিবার সকালে চাইল্ড লাইনের পক্ষ থেকে এসে তাহেরপুর থানা থেকে শিশুটিকে উদ্ধার করে হোমে নিয়ে যায়। শিশুগুলি বয়স আনুমানিক 9 থেকে 12 বছরের মধ্যে।




তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় প্রত্যেকের বাড়ি নদীয়ার বিভিন্ন জায়গায়। তবে কী কারণে ওই পাঁচ শিশু একসঙ্গে সেখানে ঘুরে বেড়াচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। নদীয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে দেবব্রত কর্মকার বলেন, আপাতত শিশুগুলোকে উদ্ধার করে হোমে রাখার ব্যবস্থা করা হবে।এরপর তাদের পরিচয় সম্পর্কে তদন্ত শুরু করে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.