কেমন আছেন করোনা ভ্যাকসিন নেওয়া পুতিনের মেয়ে? জেনে নিন - The News Lion

কেমন আছেন করোনা ভ্যাকসিন নেওয়া পুতিনের মেয়ে? জেনে নিন





দি নিউজ লায়ন ;   করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রুশ স্বাস্থ্যমন্ত্রক। পুতিনের মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে তাপমাত্রা ছিল ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট। এরপরই তাঁর শরীরের তাপমাত্রা কমে যায়। পরের দিন তাপমাত্রা হয় ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয় দফায় প্রয়োগের পর তাপমাত্রার সামান্য বৃদ্ধি হয়েছিল। কিন্তু তারপর সব সাধারণ হয়ে যায় ।



পুতিন জানিয়েছেন, এখন তাঁর মেয়ে ভালো আছেন। তাঁর শরীরে সর্বোচ্চ সংখ্যক অ্যান্টিবডি রয়েছে। তবে দুই মেয়ে মারিয়া ও ক্যাটেরিনার মধ্যে কার শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি পুতিন। কাদের উপর ভ্যাকসিন প্রয়োগ? রুশ সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁদের উপরে প্রয়োগ করা হবে প্রথম দফার ভ্যাকসিন।



স্বাস্থ্যকর্মী, শিক্ষকদের উপর প্রয়োগ করা হবে। উপ-প্রধানমন্ত্রী গোলিকোভা জানিয়েছেন, এই মাসে যত দ্রুত সম্ভব চিকিৎসকদের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। দু'বছর পর্যন্ত এই ভ্যাকসিন প্রতিরোধ ক্ষমতা দিতে সক্ষম বলে জানিয়েছে রুশ স্বাস্থ্যমন্ত্রক। তবে পুতিনের বক্তব্য, স্বেচ্ছায় ভ্যাকিসন নিতে পারবেন সবাই। সেপ্টেম্বর থেকে প্রচুর সংখ্যক ভ্যাকসিন উৎপাদন হবে। অক্টোবরে যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.