গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ - The News Lion

গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ




দি নিউজ লায়ন ;  সূতির বালুয়াঘাটিতে বুধবার  এক গৃহবধূকে মাথায় আঘাত করে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার নাম মমতাজ বিবি(৪৫)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। মৃতার বাপের বাড়ির লোকজন এই ঘটনায় সূতি থানায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।



ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা ভারী কিছু দিয়ে মমতাজের মাথায় আঘাত করা হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে।  দরজা বাইরে থেকে লাগানো দেখে ছেলে-মেয়েরা। দরজা খুলে মমতাজের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.