বোমা বিস্ফোরণে মৃত্যু যুবকের
দি নিউজ লায়ন ; বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যুতে বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামে। মৃতের নাম হুমায়ুন কোবির(৪০)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, আর পাঁচটা দিনের মতো এদিনও হুমায়ূন বাড়ির কাজ শেষ করে ছাদে নিজের ঘরে অবসর সময় কাটাচ্ছিলেন।
আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি।তড়িঘড়ি পরিবারের লোকজন ছাদে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে হুমায়ুনের দেহের বিভিন্ন অংশ। ওই ঘরের মধ্যে বসে বমাবাজার কাজ চলছিল বলে এলাকাবাসীর অনুমান। ঘটনাস্থল থেকে বোমা বিষ্ফোরণের নমুনা সংগ্রহ করে ফরেনসিক তদন্তে পাঠিয়েছে পুলিশ।

Post a Comment