মা-বাবার সামনেই প্যান্ট খুলে তরুণীকে যৌন হয়রানি করা সেই কিশোর গ্রেপ্তার - The News Lion

মা-বাবার সামনেই প্যান্ট খুলে তরুণীকে যৌন হয়রানি করা সেই কিশোর গ্রেপ্তার





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ী টং ফকিরের মাজার গলিতে প্রকাশ্যে মা-বাবার সামনে উলঙ্গ হয়ে এক তরুণীকে যৌন হয়রানি করার ছবি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সেই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটার দিকে ডবলমুরিং এলাকা থেকে সাজ্জাদ হোসেন বাবলু নামে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে সদরঘাট পুলিশ।




আটক সাজ্জাদ হোসেন বাবলু টং ফকির মাজার এলাকার মো. সালেহ আহমদের ছেলে। জানা গিয়েছে, ওই কিশোর নিজের মা ও বোনের সামনেই প্রকাশ্য দিবালোকে নিজের প্যান্ট খুলে প্রতিবেশী এক তরুণীকে যৌন হেনস্তা করে। পরে এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি ওঠে।





নগর পুলিশের ডিসি (দক্ষিণ) মেহেদী হাসান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নজরে আসলে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বাবলুকে ডবলমুরিং থানা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.