মাতলায় ভুটভুটি ডুবিতে মৃত পরিবারকে দেওয়া হল চেক
দি নিউজ লায়ন ; মাতলা নদীতে ভুটভুটি ডুবে যাওয়ার ঘটনায় মৃত দুটি পরিবাররের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন বাসন্তী বিডিও সৌগত সাহা।এদিন বাসন্তীর ৫ নম্বর ভরতগড় গ্রামে গিয়ে মৃত ৩ বছরের শিশু কন্যা রেশমা মীরের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
চেকটি গ্রহণ করেন মৃত শিশু কন্যার মা মিনারা জমাদার মীর।অপরদিকে মৃত আনজেদ জমাদারের (৪৭) পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন বাসন্তী বিডিও সৌগত সাহা।এদিন ৬ নম্বর সোনাখালি গ্রামে গিয়ে মৃতের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য গত ২০ আগস্ট দুপুর আড়াই টায় দক্ষিণ ২৪ পরগনার মাতলা নদীর পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায় নদীর ঢেউয়ের তোড়ে ভুটভুটি ডুবে গেলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীর এবং নিখোঁজ হয় আনজেদ জমাদার নামে এক ব্যক্তি।গত ২১ আগস্ট জল পথে তল্লাশি চালিয়ে নিখোঁজ আনজেদ জমাদারের দেহ উদ্ধার করে পুলিশ হোগল নদীর চড় থেকে।

Post a Comment