একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ! - The News Lion

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ!





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তাও আবার গর্ভধারণের মাত্র সাত মাসের মাথায়! বুধবার (১২ আগস্ট, ২০২০) সকাল পৌনে ১০টার দিকে লাকসাম উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ওই ফুটফুটে পাঁচটি সন্তানের জন্ম দেন শারমিন আক্তার (২৫) নামের এক প্রসূতি। পাঁচ সন্তানের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।



নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কিছুটা কম। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েন চিকিৎসক। শারমিন আক্তার সদর উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকারবাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী।



হাসপাতাল সূত্র জানা যায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন আক্তার বাচ্চা প্রসব করেছেন। একসঙ্গে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁকিতে আছে বাচ্চাগুলো। হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বুধবার সকাল ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়।



 এর ২৫ মিনিট পরেই পাঁচটি সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসক লতিফা আহমেদ লতা সংবাদমাধ্যমকে বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে এখন। তবে ঝুঁকি কিছুটা থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগে নিয়ে যেতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.