মোটরসাইকেল দুর্ঘটনার ১২ দিন পর ক্রিকেটার নাঈমের মৃত্যু - The News Lion

মোটরসাইকেল দুর্ঘটনার ১২ দিন পর ক্রিকেটার নাঈমের মৃত্যু




ঢাকা প্রতিনিধি : মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার ১২ দিন পর এমদাদ হোসেন নাঈম (২৫) নামে বাংলাদেশি এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মাথায় আঘাত পাওয়ার কারণেই নাঈমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পিতা মো. রব মিয়া।


এমদাদ হোসেন নাঈম ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের অল রাউন্ডার খেলোয়াড় ছিলেন।ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, গত ২৬ জুলাই রোহিতপুর এলাকার বাসিন্দা নাঈম মোটরবাইক দুর্ঘটনার স্বীকার হয়ে মাথায় আঘাত পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শনিবার রাতে তার মৃত্যু হয়।শনিবার রাত ১০টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.