করোনায় আক্রান্ত বিএনপির সাংসদ রুমিন ফারহানা - The News Lion

করোনায় আক্রান্ত বিএনপির সাংসদ রুমিন ফারহানা




 ঢাকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা। গতকাল মঙ্গলবার তার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। রুমিন ফারহানা নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে আজ বুধবার দুপুরে নিশ্চিত করেছেন।



এর আগে তিনি ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি জানিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’ ২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।




তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.