দশকর্মা দোকানে চুরি
দি নিউজ লায়ন ; রবিবার রাতে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে দশকর্মা দোকানে চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া হেমন্ত বসু মার্কেটে। জানা গেছে সোমবার সকালে দোকানের মালিক গোবিন্দ নবর্জা দোকান খুলতে এসে দেখে দোকানের দরজার তালা ভাঙ্গা।
পরে তিনি দেখেন দোকানের মধ্যে থাকা প্রায় চল্লিশ হাজার টাকার পিতল ও তামার দেব দেবীর মূর্তি ও বাসন চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment