যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;  এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কাটাখাল আখনা এলাকায়। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। নিহতের নাম নূর হোসেন সর্দার(১৮)।



পেশায় দিন মজুর নূর হোসেন কে শনিবার সন্ধ্যায় পাঁচ ছয়জন বন্ধু মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। এরপর অজ্ঞাত পরিচয় কেউ রাতে তাদেরকে ফোন করে এই এলাকায় আসতে বলে নূর হোসেন কে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। সকালে ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন মৃতদেহ পড়ে থাকতে দেখেন।




 ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন ও একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.