কলকাতার বহুতলে ফের ভয়াবহ অগ্নিকান্ড
দি নিউজ লায়ন ; কলকাতার বহুতলে ফের ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ পোলক
স্ট্রিটে একটি বহুতল ভবনে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেড সুতত্রে জানা গিয়েছে, , ছ-তলা বিল্ডিংয়ের কয়েকটি অফিসে আগুন লাগে। আগুন
নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ১০টি দমকলের ইঞ্জিন কাজ করছে।
জানা যায়, স্থানীয়রাই প্রথম লক্ষ্য করেন,
আগুনের ফুলকি। তারপরই খবর দেওয়া হয়
দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন যাতে
ছড়িয়ে না পড়ে, তার জন্য চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আটকে থাকা
স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে সর্বাগ্রে।
স্থানীয়দের দাবি, বহুতলের দোতলা এবং তিনতলায় বেশ কয়েকজন আটকে পড়েন।
আগুনের কারণে তাঁরা সিঁড়ি দিয়ে নামতে পারছিলেন না। পুলিশ ও দমকল তাঁদের উদ্ধার
করেছে। এই আগুনের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

Post a Comment