অতি ভারি বর্ষণে জলমগ্ন হল বারুইপুর ও সোনারপুর রাজপুর পুরসভা এলাকা - The News Lion

অতি ভারি বর্ষণে জলমগ্ন হল বারুইপুর ও সোনারপুর রাজপুর পুরসভা এলাকা




দি নিউজ লায়ন ;   অতি ভারি বর্ষণে জলমগ্ন হল বারুইপুর ও সোনারপুর রাজপুর পুরসভা এলাকা। বারুইপুর পুরসভার পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘ যাবার পথে হাঁটুসমান জল দাঁড়িয়ে গিয়েছে। রাস্তার পাশে ড্রেনের জল আর বৃষ্টির জল এক হয়ে গিয়েছে। এই রাস্তার একদিকে ৪ নম্বর ওয়ার্ড ও একদিকে ১৪ নম্বর ওয়ার্ড।




বাসিন্দাদের অভিযোগ,ফি বছর জল জমে থাকে এই রাস্তায়। ড্রেন পরিস্কার করা হয় না। যার জেরে নোংরা জল পেরিয়েই যেতে হয়। বারে বারে পুর প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। তাঁদের আরও অভিযোগ,এই জল জমে দুর্গন্ধ ছড়ায়। দুই-তিনদিন ধরে জল জমে থাকে। আমাদের কতদিন দুর্ভোগ পোহাতে হবে কে জানে। পাশাপাশি পুরসভার ১৩নম্বর ওয়ার্ডেও জল জমে নাজেহাল মানুষ।



যদিও পুর প্রশাসকের দাবি, জল জমার সমস্যা নিচু জায়গার জন্য হচ্ছে। আমরা পাম্প চালিয়েছি। জল তাড়াতাড়ি নেমে যাবে। এর পাশাপাশি সোনারপুর রাজপুর পুরসভার ৩২  ও ৩৩ নম্বর ওয়ার্ড বাঘের পোল এলাকায় গড়িয়া রোডে জল জমেছে। ৩৪ ,৩৫ নম্বর ওয়ার্ডেও এই সমস্যা দেখা দিয়েছে।




 প্রায় রাস্তায়,বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। নরেন্দ্রপুর গ্রিন পার্ক এলাকাতে জল জমলেও পুরসভা পাম্প চালিয়ে সেই জল বার করে দেয় ঘন্টাখানেকের মধ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.