মিড ডে মিলের চাল চুরির অভিযোগে উত্তপ্ত ভাঙড়
দি নিউজ লায়ন ; মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগে উত্তপ্ত হলো ভাঙ্গড়। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা।প্রধান শিক্ষককে অফিস ঘরে আটকে রেখে তালাও দিয়ে দেন স্থানীয়রা।
পাশাপাশি ভাঙচুর করা হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িও।বুধবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কোঁচপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম আব্দু মতিন মোল্লা। চাল চুরির অভিযোগের তদন্ত শুরু করেছে প্রশাসন।
চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কোঁচপুকুর প্রাথমিক বিদ্যালয়ে এদিন সরকারি নির্দেশে সকাল থেকে পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছিল।
সরকারি নিয়ম অনুযায়ী মাথা পিছু দু কেজি করে চাল, দু কেজি করে আলু এবং এক কেজি করে ছোলা দেওয়ার কথা।অভিযোগ, প্রধান শিক্ষক ও পঞ্চায়েত সদস্যের স্বামী দুজনে মিলেই দু কেজির পরিবর্তে আ…

Post a Comment