করোনা মুক্ত হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফির মা-বাবাও - The News Lion

করোনা মুক্ত হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফির মা-বাবাও




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মা-বাবাও করোনা থেকে মুক্ত হয়েছেন।   আজ রবিবার সকালে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর কর্মকর্তা মোহাম্মদ ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।



 তিনি বলেন, শনিবার মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজার দ্বিতীয়বার করোনা পরীক্ষার প্রতিবেদনে নেগেটিভ এসেছে। এর আগে গত ৭ আগস্ট মাশরাফির পরিবারের চার সদস্য- বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজেটিভ আসার পর বাসা থেকেই চিকিৎসা নিয়েছেন।



বর্তমানে তারা সবাই এখন করোনামুক্ত হয়েছেন। এর আগে গত ২০ জুন মাশরাফির করোনা পজেটিভ আসে এবং তখন তিনি নিজেও তার ঢাকার বাসা থেকে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে, ১৪ জুলাই তার করোনা নেগেটিভ আসে। পরে, মাশরাফির ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা ও তার স্ত্রী সুমনা হকেরও করোনা পরীক্ষায় নেগেটিভ আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.