শুরু হয়েছে একটি নতুন যুগ, ট্যুইট বার্তায় বললেন অমিত শাহ, জানুন বিস্তারিত
দি নিউজ লায়ন ; করোনা আক্রান্ত তিনি। তথাপি আজকের দিনে নিজের আবেগকে চেপে রাখতে পারলেন না। তাই তো ট্যুইটারে মনের আবেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রামমন্দিরের শিলান্যাসের দিন কোভিড
আক্রান্ত অমিত শাহ নিজেকে চেপে রাখতে পারলেন না ট্যুইটারে লিখলেন, 'আজ একটি
ঐতিহাসিক দিন ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজো সম্পন্ন করেছেন।
শিলান্যাস করেছেন তিনি। যা ভারতের সংস্কৃতির,
সভ্যতার একটি স্বর্ণালী অধ্যায়। আর
শুরু হয়েছে একটি নতুন যুগ।'
তিনি জানান, মোদী সরকার
সবসময়ই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পাসক হিসাবে কাজ করবে।অমিত শাহ লিখেছেন, ' অযোধ্যায়
রামমন্দিরের নির্মাণ বিশ্বজুড়ে হিন্দুদের আস্থার প্রতীক। সেই আস্থাকেই আজ সম্মান
জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও ও শ্রী রামজন্মভূমি ট্রাস্ট। আর তার জন্য আমি আমার
আন্তরিক শুভেচ্ছা জানাই।

Post a Comment