বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ৭ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭ লাখ। একদিনে আরও ছয় হাজার ছয় শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে তিন লাখ। ফলে মোট আক্রান্ত দুই কোটি আট লাখের কাছাকাছি। বুধবারও দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।
২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ১৪শ’ মানুষ। ফলে মোট প্রাণহানি এক লাখ ৬৯ হাজারের বেশি। আক্রান্ত ৫৩ লাখ ৬০ হাজার। ব্রাজিলে নতুনভাবে প্রায় ১২শ’ মৃত্যুতে, প্রাণহানি ছাড়ালো এক লাখ চার হাজার। মোট আক্রান্ত পৌনে ৩২ লাখ। এদিনও সংক্রমণে শীর্ষে ছিল ভারত।
নতুন ৬৭ হাজারের বেশি রোগী শনাক্তে দেশটিতে মহামারির সাত মাসে যা সর্বোচ্চ। মোট আক্রান্ত প্রায় ২৪ লাখ। সাড়ে ৯শ’ মৃত্যুতে, মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৭ হাজার। মেক্সিকোয় প্রাণহানি ৫৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত পাঁচ লাখ। এদিন গড়ে আড়াইশ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

Post a Comment