পুরুলিয়ার বাঘমুণ্ডিতে হাতির তাণ্ডব - The News Lion

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে হাতির তাণ্ডব




দি নিউজ লায়ন ;    পুরুলিয়ার বাঘমুণ্ডি বনাঞ্চলে রাতভর হামলা চালাল দুটি বুনো হাতির পাল। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি।  তিন হেক্টর জমির ফসল তছনছ করেছে হাতির দল। বনদপ্তর সুত্রে জানাগিয়েছে, বুধবার রাতে ১৪ টি হাতির একটি দল পুরুলিয়ার বাঘমুণ্ডি বনাঞ্চলের নিশ্চিন্তপুর, রবিডি ও চড়িদা গ্রামে পরপর ঢুকে পড়ে। 


ওই তিনটি গ্রাম মিলিয়ে প্রায় তিন হেক্টর আমন ধানের জমি তছনছ করে  হাতির দলটি। এদিকে ওই দিন রাতে বাঘমু্‌ণ্ডি বিটের তনতন, ভূপতিপল্লীতে এলাকায় ঢুকে পড়ে আরও দুটি বুনো হাতি একটি দল। ওই দুটি গ্রামে ঢুকে  হামলা চালিয়ে পাঁচটি কাঁচা বাড়ি ভেঙে দেয়।


ঘটনার খবর পেয়ে হাতি তাড়াতে বাঘমুণ্ডি বনাঞ্চলের র‍্যাপিড রেসপন্স টিম ওই গ্রামে পৌছে যাওয়ায় অনেকটাই ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। বাঘমুন্ডি বনাঞ্চলের আধিকারিক মনোজ কুমার মল্ল বলেন, “হাতির দল গ্রামে ঢুকতেই আমাদের রেপিড রেসপন্স টিম দ্রুত ওই গ্রামগুলিতে পৌঁছে গিয়েছিল। তা না হলে  আরও ক্ষয়ক্ষতি  হত।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.