আগুন হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায়
দি নিউজ লায়ন ; সোমবার লকডাউনের দুপুরে আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়ার সন্ধ্যাবাজারের জিটি রোড এলাকায়। একটি বহুতল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্বে আনে।
এই ঘটনায় ওই বহুতল বিল্ডিংয়ের বাসিন্দা সহ পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই বাইরে বেরিয়ে আসেন। ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের নিচে নামিয়ে আনা হয়। দুপুর সওয়া দুটো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা গেছে।
এদিন বহুতলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট, জুয়েলারি সহ পরপর কয়েকটি দোকান ছিল সেখানে। লকডাউনে সব বন্ধ থাকায় সার্টার কেটে দমকল কর্মীদের ভিতরে ঢুকতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ভিতর থেকেই প্রথমে আগুন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই বা শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এই ঘটনায় চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
কি কারণে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকানের পাশেই রয়েছে একটি ডায়াগনস্টিক সেন্টার। আগুনের ধোঁয়ায় সেখান থেকে সব রোগী সহ কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। এলাকা ধোঁয়ায় ভরে যায়। দুটি আবাসনের মধ্যে দূরত্ব কম থাকায় পাশের আবাসনগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Post a Comment