সাবেক ক্রিকেটার মাশরাফির মা-বাবা করোনায় আক্রান্ত - The News Lion

সাবেক ক্রিকেটার মাশরাফির মা-বাবা করোনায় আক্রান্ত



ঢাকা প্রতিনিধি : ক’দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার স্ত্রী ও ছোট ভাই। এবার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল তার মা-বাবার। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।


জানা গিয়েছে, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনায় আক্রান্ত হলেও সকলেই সুস্থ হয়ে উঠেছেন।


মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম বলেন, ‘মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন।


দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে।’তিনি জানান, করোনা আক্রান্ত মাশরাফির পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় রয়েছেন। তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবাই ভালো আছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.