আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি - The News Lion

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি




দি নিউজ লায়ন ;   আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। শনিবারই সেই ঘোষণা করলেন ধোনি। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে অবসরের ঘোষণা করেছেন তিনি। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ”আপনাদের এতদিনের ভালোবাসা এবং সমর্থনের জন্যে অনেক ধন্যবাদ। সন্ধ্যে ৭টা ২৯ মিনিট থেকে আমি অবসর-প্রাপ্ত। 

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে নিজের কেরিয়ারের একাধিক নস্টালজিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।যাতে তাঁর উপর রয়েছে একাধিক ছবি। তাঁর অনুগামীদের রাগ, অভিমান ভালোবাসা সবটাই প্রকাশ পেয়েছে সেই ছবিগুলিতে। ব্যাক রাউন্ডে বাজছে, ‘ মে পাল দো পাল কা শায়র হু…’ যা তাঁর অসংখ্য ভক্তদের চোখে জল এনে দেওয়ার জন্যে যথেষ্ট।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে ভারত ২০০৭-এ আইসিসি T-20 বিশ্বকাপ চাম্পিয়ন হয়। ২০১০ এবং ২০১৬ তে এশিয়া কাপ যেতে ভারত। ২০১১ -তে ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৩ তে আইসিসি চাম্পিয়ন ট্রফি তাঁর নেতৃত্বেই আসে ভারতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.