মায়াপুরে ইসকনে পালিত হলো রাধাস্টুমী
দি নিউজ লায়ন ; অনাড়ম্বরে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের রাধাষ্টমীর অনুষ্ঠান। বুধবার সকালে অভিষেকের মধ্য দিয়ে শুরু হয় ইসকন মন্দিরে রাধা অষ্টমী অনুষ্ঠান পর্ব।অন্যান্য বছর গুলোতে এই দিনটিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে ইসকন মন্দিরে।
বিশ্বব্যাপী করোনা বিপর্যয়ের ফলে এ বছর সেই অর্থে কোন দর্শনার্থী দেখা মেলেনি মন্দির প্রাঙ্গণে।কার্যত কোনরকম আরম্ভ ছাড়াই শুধু মাত্র নিয়ম রক্ষার্থে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রেখে এই দিন পালন করা হলো রাধাষ্টমীর অনুষ্ঠান ইসকন মন্দিরে।

Post a Comment