শাসনে পালিত হলো স্বাধীনতা দিবস
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলার একসময়ের
সন্ত্রাস কবলিত এলাকা ছিলো শাসন। সেই শাসনে নেই আজ আর অশান্তির বাতাবরন। নেই
রাজনৈতিক হিংসার উত্তাপ। বরং রাজ্যের অনেক অঞ্চলের থেকেও আজ অনেক বেশি শান্তি জুড়ে
রয়েছে শাসনে। সেই শাসনের মাটিতেই পালন হলো মহান স্বাধীনতা দিবস।
উত্তর ২৪ পরগনার শাসনের গোলাবাড়িতে শনিবার
৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। যার অন্যতম উদ্যোক্তা
ছিলো বারাসাত দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব শক্তি। গোলাবাড়ি বাজারের পাশে টাকি রোডের ধারে এদিন
জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সঙ্গে
করোনা সচেতনতায় নেওয়া হয় একগুচ্ছ কর্মসূচী।
এদিন স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি করোনা সচেতনতায় পথচলতি মানুষের মুখে পরিয়ে দেওয়া
হয় মাস্ক। সেইসঙ্গে সচেতন করা হয় করোনা নিয়েও। তৃণমূল কংগ্রেসের যুব শক্তির পক্ষ
থেকে স্থানীয় সুরাজ আলী মোল্লা, আসিফ
রহমানরা এদিনের কর্মসূচীতে অংশ নেন।

Post a Comment