আগামী সোমবার থেকে ফের খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির
দি নিউজ লায়ন ; স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারাপীঠ মন্দির দ্বিতীয় দফায় বন্ধ রাখতে হয় কিন্তু বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় সাধারণ দর্শনার্থীদের জন্য ফের তারাপীঠ মন্দির সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে।
তবে করোনা সংক্রান্ত যা বিধি নিষেধ রয়েছে সেগুলি মেনে চলতে হবে। করোনা আবহে প্রথম তিন মাস টানা বন্ধ ছিল তারাপীঠ মন্দির। রথযাত্রা দিন থেকে তারাপীঠ মন্দির সাময়িক কদিনের জন্য মন্দির খোলা হয়েছিল। কিন্তু লকডাউন এর জেরে ফের মন্দির বন্ধ করতে বাধ্য হয় মন্দির কমিটি ভক্তদের জীবন রক্ষায়।
দীর্ঘ এক মাস পর আবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা হলে লকডাউন ঘোষণা বন্ধ হয়ে যায় মায়ের মন্দির। কৌশিকী অমাবস্যার দিন মন্দিরের সেবাইতরা শুধুমাত্র মায়ের আরাধনা করে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে। কৌশিকী অমাবস্যার দিন সর্বাত্মকভাবে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল মায়ের মন্দিরে।

Post a Comment