রাশিয়া করোনার টিকার নাম রাখলো স্পুটনিক-৫
দি নিউজ লায়ন ; স্পুটনিক-১
মহাকাশযানের সাফল্যের প্রতি সম্মান জানিয়ে রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের
টিকার নাম রাখা হয়েছে।রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে এই খবর। করোনার টিকার নাম রাখা হয়েছে স্পুটনিক-৫।
১৯৫৭ সালে বিশ্বের প্রথম মহাকাশযান স্পুটনিক-১ সফল ভাবে মহাকাশ প্রদক্ষিণ করতে শুরু
করে। তাস সংবাদ সংস্থা জানাচ্ছে, মানব ইতিহাসে অবিস্মরণীয় সেই অধ্যায় রচিত হয়েছিল
সোভিয়েত ইউনিয়ন। সেই যাত্রা কে সম্মান জানিয়েই এই টিকার নাম।
মঙ্গলবার মস্কো
থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিকা আবিষ্কার ও বিশ্বজোড়া সেটা ছড়িয়ে
দেওয়ার বার্তা দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই এই টিকা তাঁর এক কন্যার দেহে প্রবেশ করানো
হয়েছে। তাস জানাচ্ছে,টিকা নেওয়ার পর পুতিন কন্যার প্রথমদিকে একটু জ্বর এসেছিল।পরে সব ঠিক হয়ে যায়। তিনি সুস্থ আছেন।
স্পুটনিক-৫ টিকা ঘিরে বিশ্ব জুড়ে
শোরগোল। কারণ, রাশিয়ার
আগে আর কোনও দেশ এখনও টিকা বাজারজাত করার কথা জানায়নি। ইংল্যান্ডের অক্সফোর্ড
বিশ্ববিদ্যালয়ের আবিষ্কার করা টিকা আত্মপ্রকাশ করলেও এখনও চূড়ান্ত পরীক্ষার
পর্যায়ে।

Post a Comment