মুদিখানা দোকান থেকে রেশনের চাল উদ্ধার - The News Lion

মুদিখানা দোকান থেকে রেশনের চাল উদ্ধার




দি নিউজ লায়ন ;    রেশনের চাল মুদিখানা দোকান থেকে উদ্ধার হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম বাপি বৈদ্য। শক্তিগড় থানা এলাকায় ধৃতের বাড়ি। ঘটনাস্থল থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, বর্ধমান থানার এগ্রিকালচার ফাের্মর গোঁসাইপাড়া এলাকায় একটি মুদিখানা দোকান থেকে মঙ্গলবার দুপুরে মোটরচালিত ভ্যানে রেশনের চাল পাচার করা হচ্ছিল।



 খবর পেয়ে সেখানে হানা দিয়ে বাপিকে ধরা হয়। মুদিখানা দোকানের মালিক অবশ্য পালিয়ে যায়। দোকান থেকে ৫৯ বস্তা রেশনের চাল উদ্ধার হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। কোথা থেকে সে রেশনের চাল পেল তার সদুত্তর দিতে পারেনি বাপি। চালের বৈধ কোনও কাগজপত্রও সে দেখাতে পারেনি।



 মুদিখানা দোকানের মালিকের সঙ্গে পরিকল্পনা করে রেশনের চাল পাচার করা হচ্ছিল বলে পুলিসের অনুমান। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। মুদিখানা দোকানের মালিক অবশ্য এখনও ধরা পড়েনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.