করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ - The News Lion

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ





দি নিউজ লায়ন ; করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৩টে ৫৫ মিনিটে মারা যান তিনি। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনির সমস্যাও ছিল তাঁর।


করোনা সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু হচ্ছে রাজ্যে। এবার মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। ২০১৯ সালে পানিহাটি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষের ভাই স্বপন ঘোষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.