খুলে গেল তারাপীঠ মন্দির - The News Lion

খুলে গেল তারাপীঠ মন্দির




দি নিউজ লায়ন ;   সোমবার সকালে খুলে গেল তারাপীঠ মন্দির। মন্দির খুলতেই মায়ের দর্শনে  হাজির হয় বহু ভক্ত। মন্দিরের প্রবেশ ধরে রাখা হয়েছে স্যানিটাইজার টানেল।





পুরো মন্দির চত্বর কে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা কর্মী দিয়ে। চরম স্বাস্থ্যবিধি মেনে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলছে। দিদির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, মা তারার গর্ভগৃহে আপাতত মায়ের ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি আছে।




মন্দিরের মূল দরজা থেকে মায়ের দর্শন করতে পারবেন পর্যটকরা। মন্দির চত্বরে কোনরকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। মায়ের ভোগ এবং সন্ধ্যা আরতির যেমন নিয়ম মেনে হয় তেমনি হবে শুধু ভক্তরা সেই সময় মন্দির চত্বরে উপস্থিত থাকতে পারবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.