ভারতে কিছুটা কমলো করোনায় আক্রান্ত ও মৃত্যু
দি নিউজ লায়ন ; গত কয়েকদিনের তুলনায় ভারতে করোনা আক্রান্ত
এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কম বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। বাড়ানো হয়েছে
পরীক্ষার সংখ্যাও। গত এক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছিল দেশে। দৈনিক সংক্রমণে
ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছিল ভারত। সেই সংখ্যায় অবশেষে কিছুটা হলেও রাশ টানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন।
অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬৪,৩,৯৪৮। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা
গিয়েছেন ৮৩৪ জন।
দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যা বেশি।
এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৬০০ জন। এতেই আশার আলো দেখছে দেশ। যদিও দেশের ৮০ শতাংশ
করোনা সংক্রমণ ১০টি রাজ্য থেকেই হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গতকালই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। এই দশটি রাজ্যে থেকেই দেশের ৮০ শতাংশ করোনা সংক্রমণ ছড়াচ্ছে। তার
মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন ১০ রাজ্যের
মুখ্যমন্ত্রীরা। তাঁদের করোনা মোকাবিলায় আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন
প্রধানমন্ত্রী।

Post a Comment