ঘোজাডাঙ্গা সীমান্তের ইছামতি খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

ঘোজাডাঙ্গা সীমান্তের ইছামতি খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার





দি নিউজ লায়ন ;  ঘোজাডাঙ্গা সীমান্তের ইছামতি খাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। আজ শুক্রবার সকাল দশটা নাগাদ ইছামতি খাল থেকে অজ্ঞাতপরিচয় মৃতদেহ ভাসতে দেখা যায়।



প্রথমেই নজরে আসে স্থানীয় ১৫৩  নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের। তারপর বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ নাম ও পরিচয় ঠিকানা পাওয়া যায়নি। 




আত্মহত্যা না খুন, নাকি  বাইরে থেকে কেউ খুন করে ইছামতীর খালে ফেলে দিয়েছে তা তদন্ত করছে পুলিশ।  মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.