স্থানীয় ঠিকাদারের লালসার শিকার এক আদিবাসী গৃহবধূ - The News Lion

স্থানীয় ঠিকাদারের লালসার শিকার এক আদিবাসী গৃহবধূ





দি নিউজ লায়ন ;   স্থানীয় ঠিকাদারের লালসার শিকার এক আদিবাসী গৃহবধূ। বারবার প্রতিবাদ জানিয়ে কোনো সুরাহা করতে পারেনি গৃহবধূর স্বামী। অবশেষে তিতবিরক্ত হয়ে স্বামী স্ত্রী মিলে খুন করল ঠিকাদারকে।খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূ কে গ্রেফতার করেছে ।



ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কলহপুরে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে , পাইকার থানার কলহপুর গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের জাকির শেখ বিয়ে করেনি, একাই থাকত। পেশায় রাজমিস্ত্রীর ঠিকাদার জাকিরের অধীনে কাজ করত বছর ২৩-এর বাবু শেখ ও তার স্ত্রী  অভিযোগ, জাকির একাধিকবার ধর্ষণ করে বছর ২৫-এর ওই আদিবাসী মহিলাকে। এ নিয়ে স্বামী স্ত্রী উভয়েরই আপত্তি ছিল, গন্ডগোলও হয়।



কিন্তু জাকিরকে কোনওভাবেই থামাতে পারছিল না তারা।শুক্রবার রাতে জাকির ফের তার বাড়িতে ডাকে গৃহবধূ কে। পুলিশের দাবি, এবার সে বাবু শেখের সঙ্গে পুরো পরিকল্পনা করে তারপর জাকিরের বাড়ি যায়। জাকিরকে একা দেখে ফোন করে খবর দেয় বাবুকে। বাবু সঙ্গে সঙ্গে ভোজালি হাতে চলে আসে জাকিরের বাড়ি।




অভিযোগ, স্বামী স্ত্রী উভয়ে মিলে তাকে কুপিয়ে খুন করে। তারপর বাবু শেখ চম্পট দেয়।গুরুতর জখম অবস্থায় জাকিরকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পাইকার থানার পুলিশ। বাবু শেখের খোঁজ চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.