করোনার এই পরিস্থিতি চললে দুর্গাপুজোয় মানুষ বাইরে বেরোতে পারবেন না ; দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; যদি করোনা সংক্রমণের এই পরিস্থিতি চলতে থাকে,
তাহলে দুর্গাপুজোয় মানুষ বাইরে
বেরোতে পারবেন না। একই কারণে আগামী বছরে নির্বাচন সঠিক সময়ে হওয়া সম্ভব নয় বলেও
মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, সময় মতো তৎপর
হয়নি রাজ্য সরকার। সেই কারণে করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে রাজ্যে করোনার
সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। প্রথম থেকেই রাজ্য সরকার লকডাউন নিয়ে তৎপরতা দেখালে
এমন অবস্থা তৈরি হত না।
দিলীপ ঘোষ এদিন ফের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলেন।
পাশাপাশি মৃত্যুর সংখ্যা গোপন করারও অভিযোগ তুলেছেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ
করোনা আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হচ্ছে। কোথাও বেড পাওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ সতর্ক করে বলেছেন,
যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে
দুর্গাপুজোর সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবেন না।

Post a Comment