৭৪ তম স্বাধীনতা দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে চলছে কড়া নজরদারি - The News Lion

৭৪ তম স্বাধীনতা দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে চলছে কড়া নজরদারি




দি নিউজ লায়ন ;   ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্ত ও ইছামতি ব্রিজ জুড়ে কড়া নজরদারি। পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলি বিএসএফ ও পুলিশ নজরদারি শুরু করেছে। স্বরূপনগর সীমান্ত থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ সামসেরনগর পর্যন্ত মোট ২৯৫ কিলোমিটার সীমান্ত এরিয়া। যার মধ্যে স্থল পথ রয়েছে ১৪০ কিলোমিটার জলপথ ১৫৫ কিলোমিটার। স্বাধীনতা দিবসের আগে সীমান্তের  জল ও স্থল পথে নজরদারি শুরু হয়েছে।  চলছে সীমান্তরক্ষী বাহিনীর টহল।

 সীমান্তের জিরো পয়েন্ট রাস্তা দিয়ে সাধারণ মানুষের  যাতোয়াতের বিধিনিষেধ জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। চলছে নাকা চেকিং বিএসএফের পক্ষ থেকে। বসিরহাটের সীমান্তবর্তী গ্রাম পানিতর, ঘোজাডাঙ্গা,তারালী, হাকিমপুর সহ বিভিন্ন সীমন্ত  যাওয়া-আসার পথ নাশকতা যাতে না ঘটাতে পারে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন । পাশাপাশি রাজ্য পুলিশ ইছামতি ব্রিজ বনবিবি সেতু  কাটাখালি ব্রিজ গুলোতে  শুক্রবার সকাল থেকে কড়া নজরদারি শুরু করেছে।  

হিঙ্গলগঞ্জ  এর  রায়মঙ্গল  কালিন্দী সহ বিভিন্ন নদী তে  স্পিডবোটে পাহারা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।   নদীর ধারে বাঁধের উপরে চলছে কঠোর পাহারা। সন্ধ্যে নামতেই চোরাপথ গুলি ব্যবহার করে জঙ্গী সংগঠন থেকে শুরু করে চোরাচালানকারীরা। আর সেই সব জায়গায় ১৫  আগস্ট এর আগে সীমান্তরক্ষী বাহিনীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.