কন্যাশ্রীর মেয়েদের করোনা অ্যান্টিজেন টেস্ট - The News Lion

কন্যাশ্রীর মেয়েদের করোনা অ্যান্টিজেন টেস্ট



দি নিউজ লায়ন ;   করোনাকে সংক্রমণ থেকে বাঁচাতে কন্যাশ্রীর মেয়েদের সচেতনতার পাঠ দেবে জেলা প্রশাসন।তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে তৈরী করা হচ্ছে তার ভিডিও। শুক্রবার  কন্যাশ্রী দিবসের দিনে  পুরুলিয়া জেলার কন্যাশ্রীদের করোনা অ্যান্টিজেন  টেস্ট করে সচেতনতার পাঠ দিল জেলা প্রশাসন।



 শুক্রবার  জেলার ২০ টি ব্লকে কন্যাশ্রী ভবনে করোনা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করে জেলা প্রশাসন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল "কন্যাশ্রী বড়দি জানে কোভিড-১৯ এর মানে"। প্রশাসন সূত্রে খবর, এখনো পর্যন্ত এই জেলায় প্রায় ৭২০০০ হাজারের বেশি কন্যাশ্রী ছাত্রীর নাম নথিভুক্ত করা হয়েছে।



 তাদের অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এদিন কন্যাশ্রী দিবসকে সামনে রেখেই এই কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। নির্দিষ্ট ব্লকের মেয়েরা তাদের কন্যাশ্রী ভবনে এসে এই এন্টিজেন টেস্ট করতে পারবে। প্রত্যেকদিন ৫০০ জনের পরীক্ষা করা হবে। এদিন ঝালদা ১ ব্লকের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথায় জানান জেলা শাসক রাহুল মজুমদার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.