বিশ্বভারতীর গবেষণারত ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন সমাবেশ করলেন - The News Lion

বিশ্বভারতীর গবেষণারত ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন সমাবেশ করলেন




দি নিউজ লায়ন ;   শুক্রবার সকালে বিশ্বভারতীর গবেষণারত ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে মৌন সমাবেশ করলেন। ছাত্র-ছাত্রীদের দাবি গত দুই বছর থেকে যেসব ছাত্র ছাত্রীরা বিশ্বভারতীতে গবেষণা করছেন তাদের প্রাপ্য সাম্মানিক ভাতা দিচ্ছে না।




পিএইচডি ছাত্র ছাত্রীদের মাসিক আট হাজার টাকা এবং এমফিলের ছাত্র-ছাত্রীদের মাসিক পাঁচহাজার টাকা বকেয়া রয়েছে বিশ্বভারতীর কাছে। বারবার উপাচার্যের কাছে বিষয়টি নিয়ে অনুনয়-বিনয় করলেও তিনি কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের আবেদনে কর্ণপাত করছেন না। ফলে একপ্রকার বাধ্য হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে বাধ্য হলেন তাঁরা।




ছাত্র-ছাত্রীদের দাবি বকেয়া টাকা না পাওয়ার ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনায়। দ্রুত বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে যদি তৎপর না হয় তাহলে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের তরফে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.