পাথর প্রতিমায় কুকুরের কামড়ে মৃত্যু হরিণের - The News Lion

পাথর প্রতিমায় কুকুরের কামড়ে মৃত্যু হরিণের




দি নিউজ লায়ন ;    শনিবার জঙ্গল থেকে বেশ কিছু হরিণ বেরিয়ে এসে লোকালয়ে ঢুকলে স্থানীয় বেশ কিছু কুকুর আক্রমণ করলে একটি হরিণের মৃত্যু হয়।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ভাগবতপুর জঙ্গল থেকে বেশ কিছু হরিণ লোকালয়ে চলে আসে।সেই সময় এলাকার বেশ কিছু কুকুর একটি হরিণকে তাড়া করে।



তাড়া করলে হরিণটি লোকালয়ে একটি পুকুরে পড়ে যায়।তখন কুকুর গুলো সেই হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে।কুকুরের চিৎকার শুনে স্থানীয় মানুষজন এবং বনকমীর্রা ছুটে এসে কুকুরের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে।বনকমীর্রা হরিণটি উদ্ধার করে পাথর প্রতিমা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে চিকিৎসাকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে।সেখানে হরিণটির ময়না তদন্ত হয়।



ময়না তদন্ত হয়ে গেলে এদিন সন্ধ্যায় হরিণটিকে দাহ করে দেয় বনকমীর্রা।এবিষয়ে ডিএফও মিলনকান্তি মন্ডল বলেন ভাগবতপুর জঙ্গল থেকে বেশ কিছু হরিণ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়লে,এলাকার বেশ কিছু কুকুর আক্রমণ করে একটি হরিণকে।



জখম হরিণটিকে বনকমীর্রা উদ্ধার করে পশু চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে।হরিণটির ময়না তদন্ত করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.