বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে শ্যুট আউট - The News Lion

বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে শ্যুট আউট



দি নিউজ লায়ন ;  রক্ষীর গুলিতে প্রাণ গেল বড়জোড়া শিল্প তালুকের একটি কারখানায় অনুপ্রবেশকারীর।  গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুক জুড়ে।




স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকায় থাকা বেসরকারি এক্সপান্ডেবল এন্টারপ্রাইজেস নামের একটি কারখানায় গতকাল রাতে দশ বারো জনের একটি দল অনুপ্রবেশ করে।  কারখানা চত্বরে বহিরাগত প্রবেশ করায় কারখানায় কর্মরত রক্ষীরা ওই অনুপ্রবেশকারীদের সাবধান করার চেষ্টা করে।  অভিযোগ এরপরও অনুপ্রবেশকারীরা কথা না শোনায় গুলি চালায় এক রক্ষী। 




সেই গুলিতেই প্রান যায় স্থানীয় ঘুটগড়িয়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ লোহার (৩০) নামের এক অনুপ্রবেশকারীর।  ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ মুখে কুলুপ আটলেও বড়জোড়া থানায় কারখানার তরফে লিখিত অভিযোগ জানিয়ে বলা হয়েছে অনুপ্রবেশকারীরা কারখানায় ডাকাতির উদ্যেশ্যে প্রবেশ করেছিল। 




বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাদের সাবধান করে রক্ষী। তারপরও ডাকতরা কথা না শোনায় বাধ্য হয়ে গুলি চালায় ওই কারাখানার কর্মরত বন্দুকধারী রক্ষী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।  শুরু হয়েছে ঘটনার তদন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.