কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা - The News Lion

কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা



দি নিউজ লায়ন ;  মঙ্গলবার থেকে কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায়  জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী  ৪ ও ৫ আগস্ট এই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপ তৈরি হওয়ার কারনে  ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ৪৮ ঘণ্টায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতে নিষেধ করা হচ্ছে।
মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণ দিকে সরবে এবং আরও শক্তিশালী হয়ে আগামী তিন-চার দিন অবস্থান করবে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.