পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাঁচজনকে গুলি করে মারল বিএসএফ - The News Lion

পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাঁচজনকে গুলি করে মারল বিএসএফ




দি নিউজ লায়ন ;   ভারত-পাক সীমান্ত পার করে ঢোকার চেষ্টা অনুপ্রবেশকারীকে। পাঁচজনকে গুলি করে মারল বিএসএফ।  পঞ্জাবের তরণ তারনের কাছে এই ঘটনা ঘটেছে শনিবার ভোরে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।


জানা গিয়েছে, এদিন সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পরই গুলি চালায় বিএসএজ জওয়ানরা। ভোর ৪ টে ৪৫ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এখনও র্পান্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ওই দলে ছিল কিনা, তা জানতে তল্লাশি চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী।মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।


মৃতদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।বিএসএফ ট্যুইটে জানিয়েছে, এদিন ভোরে সন্দেহভাজন কিছু লোকজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। এরপরই আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় জওয়ানরা। পাঁচ অনুপ্রবেশকারীকে মারা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.