চোর চোর’ চিৎকার শুনে চার তলা থেকে পড়ে চোরের মৃত্যু - The News Lion

চোর চোর’ চিৎকার শুনে চার তলা থেকে পড়ে চোরের মৃত্যু




ঢাকা প্রতিনিধি :  ভবনের জানালা দিয়ে চুরি করতে গিয়ে ‘চোর চোর’ চিৎকার শুনে দ্রুত নামতে গিয়ে চতুর্থ তলা থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার উত্তর শাহজাহানপুর এলাকায়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।



তিনি বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়েছে শাহজানপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম জানান, উত্তর শাহজাহানপুর একটি ছয় তলা ভবনের চতুর্থ তলায় শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে একটি বাসার জানালা দিয়ে চুরি করতে ওঠে মৃত ব্যক্তি।




বাসার লোকজন তা টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে তিনি সেখান থেকে নিচে পড়ে পাশের বাড়ির বাউন্ডারির সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এসআই শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি। শনিবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.