লেবাননে বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু - The News Lion

লেবাননে বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু



ঢাকা প্রতিনিধি : লেবাননের ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত দুই বাংলাদেশি শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।এই ঘটনায় আরও কয়েকজন প্রবাসীসহ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ১৯ জন সদস্য আহত হয়েছেন।


নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় ২০০ গজের মধ্যে ছিল।অন্যদের মতো আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরাও। ওই এলাকায় অনেক প্রবাসী কাজ করতেন।


তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে। দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।লেবাননে বর্তমানে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন।লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে।


সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২ বাংলাদেশি ছাড়াও অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.