দমদমে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

দমদমে মা ও মেয়ের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;    দমদম মল রোডে মা ও মেয়ে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মায়ের নাম অপর্না দাস (৬০)। মেয়ের নাম বৈশাখী দাস(২৫) ।এলাকার লোকজন প্রথম দুর্গন্ধ পায়। এর পরেই দমদম থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মায়ের মৃতদেহ পচা গলা অবস্থায় খাটের মধ্যে পড়ে আছে ও পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়।



 বৈশাখীর বাবা মারা যাওয়ার পরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং বাবার পেনশনের টাকাতেই তাদের সংসার চলত।  পুলিশের প্রাথমিক অনুমান সেই কারণেই আত্মহত্যা করেছেন।



এই মুহূর্তে দমদম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.