সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত - The News Lion

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত



দি নিউজ লায়ন ;  সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গত ৮ আগস্ট শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ অভিনেতা। দুদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।


জানা গিয়েছে,  সঞ্জয় দত্তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। হাসপাতালের সাধারণ ওয়ার্ডে (নন-কোভিড) দুদিন পর্যবেক্ষণে রাখার পর  সোমবার বাড়ি ফিরেছেন সঞ্জয়। বাড়ি ফেরার পর আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়ান এ তারকা।


৮ আগস্ট সঞ্জয় দত্ত নিজের শারীরিক অবস্থা সম্পর্কে টুইটারে আপডেট জানান। ভক্তদের নিশ্চিত করেন, তিনি ভালো আছেন। আরো জানান, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। লীলাবতি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও প্রশংসা করেন। বলেন, দু-একদিনের মধ্যে বাড়ি ফিরবেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.