ওঝার কেরামতিতে মৃত্যু হল গৃহবধুর - The News Lion

ওঝার কেরামতিতে মৃত্যু হল গৃহবধুর



দি নিউজ লায়ন ;  বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ গৃহবধূকে নিয়ে চললো ঘন্টার পর ঘন্টা ঝাড়ফুঁক। অবশেষে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো ওই গৃহবধূর। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কাদিরপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম সারথি প্রামানিক (৫০)।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার রাতে  বিষধর সাপ সারথির পায়ে ছোবল মারে। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে ওই গৃহবধূ। এরপর এই পরিবারের লোকেরা নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে না নিয়ে গিয়ে ওই গৃহবধূকে স্থানীয় এক গুণিনের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যায় বলে অভিযোগ।




প্রায় দুই ঘণ্টা ধরে চলে গুণিনের ঝাড়ফুঁকের কেরামতি।  শেষ পর্যন্ত পরিস্থিতি আরো জটিল হয়ে পড়লে পরিবারের লোকেরা প্রায় মৃত অবস্থায় ওই বধূকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসকেরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে চিকিৎসকেরা জানিয়েছেন সময়মতো হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত গৃহবধূকে। এদিকে বিষয়টি জানার পর কাদিরপুর এলাকার ওই গুণিনের খোঁজ শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.