তৃনমূল কংগ্রেসে যোগ - The News Lion

তৃনমূল কংগ্রেসে যোগ




দি নিউজ লায়ন ;    কয়েকদিন ধরেই বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলো বেশকিছু বিজেপি কর্মী ও সমর্থক। রবিবার রাতে কাটোয়া এক ব্লকের খাজুরডিহি অঞ্চলের শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগদান করে।



 তৃনমূল সূত্রে জানা যায় রবিবার রাতে খাজুরডিহি অঞ্চলের চড় পাতাইহাট, চড় মঙ্গলহাট, চড় আকাইহাট এলাকার প্রায় ১৭০ জন পুরুষ মহিলা বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করে। যোগদানকারীদের হাতে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে দেন কাটোয়া বিধয়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।



 তিনি জানিয়েছেন, “আসলে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বা বিজেপির সঙ্গে থেকে তাদের উন্নতি হবে ভেবে ছিল। কিন্তু বাস্তবের সম্মুখীন হয়ে তারা বুঝতে পেরেছে বিজেপির সাথে থেকে তাদের ক্ষতি হচ্ছে। বিজেপির সঙ্গে থেকে ভাল কিছু হবে না। এবং পাশাপাশি রাজ্যের উন্নয়ন প্রকল্প দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য কয়েকদিন ধরেই আমাদের কাছে আবেদন করছিল। তারপর দলীয়ভাবে রবিবার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।“




 তৃনমূল সূত্রে জানা যায়, এর আগে কাটোয়া এক ব্লকের সুদপুর পঞ্চায়েতের ৫২ ও ৫৩ নম্বর বুথের নসিপুর এলাকার ১৬ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.