ভারত জুটমিলে আগুন - The News Lion

ভারত জুটমিলে আগুন




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার রাতে হাওড়ার দাশনগরের ভারত জুটমিলে আগুন লাগে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মিলে জুটের বেল্ট মজুত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিল কোয়ার্টারের লোকজন সেখানে ছুটে আসে। তারা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।




পরে দমকলের ২টি ইঞ্জিন সেখানে আসে। রাত দেড়টা নাগাদ আগুন আয়ত্বে আসে। প্রায় ২ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। দমকল সূত্রের খবর আগুন লাগার কারণ জানা যায়নি। মিল কোয়ার্টারের বাসিন্দাদের অভিযোগ এর পিছনে অন্তর্ঘাত রয়েছে।





 চালু মিল বন্ধ করার চক্রান্ত চলছে। সব মেশিন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কর্তৃপক্ষের কোনও নজর নেই। অন্যদিকে, দমকল দেরিতে আসার অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.