গুলি করে ছাত্র খুন জগদ্দলে
দি নিউজ লায়ন ; আবার গুলি করে ছাত্র খুন পশ্চিমবঙ্গের জগদ্দলে। গতকাল রাতে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ৫ নাম্বার গলিতে দূস্কৃতীদের
হাতে মাথায় গুলি বিদ্ধ হয়ে খুন হয় ১৪ বছরের অষ্টম শ্রেণির ছাত্র আব্দুল ওয়াকার।
পবিত্র মহরমের নামাজ পরে বাড়ি ফেরার সময় রাস্তায় ভীড় করে তাজিয়া দেখছিল আবদুল
ওয়াকার।
সেই সময় পিছন থেকে ৬ টি বাইকে ১৪ থেকে ১৫ জন ছেলে তাজিয়ার কারনে আটকে যায়।
ভীড়ে আটকানো নিয়ে বচসা শুরু হয়। তারপরই
হঠাৎই রিভালবার বের করে গুলি চালাতে শুরু করে বাইকে থাকা দূস্কৃতীরা।সেই সময়
হুড়োহুড়ি পড়ে যায়।এরমধ্যেই মাথায় গুলি বিদ্ধ হয় আব্দুল ওয়াকার।
এদের মধ্যে একজনকে
ধরে ফেলে স্থানীয় লোকজন।পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।গুলি বিদ্ধ আবদুলকে
ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত
চিকিৎসক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় ব্যপক উত্তেজনা।

Post a Comment