অযোধ্যার উদ্দেশ্যে পুণ্যস্থানের মাটি পাঠানোর উদ্যোগ হাবরা ১ হিন্দু জাগরণ মঞ্চের - The News Lion

অযোধ্যার উদ্দেশ্যে পুণ্যস্থানের মাটি পাঠানোর উদ্যোগ হাবরা ১ হিন্দু জাগরণ মঞ্চের




অরূপ অধিকারী : হিন্দু জাগরণ মঞ্চ-র হাবরা ১ নং খন্ডের উদ্যোগে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজন যজ্ঞ ও সারলেন।এই মহাৎ অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনা জেলার‌  বিভিন্ন মন্দিরের মাটি পাঠানোর উদ্যোগ নেওয়া হলো। এই উপলক্ষে সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গাতে যজ্ঞ করা হয় বেড়গুম কালীবাড়ি।

এরপর বেড়গুম কালীবাড়ি, জলেশ্বর শিবমন্দির, চন্ডীতলা জোড়া শিবমন্দির, বেড়গুম কালীবাড়ি, ইছামতির শাখা নদী যমুনা ঘাট, বেলেনি ঠাকুরতলা, চাকলা লোকনাথ মন্দির, কুমড়ো কাশীপুর দেবস্থান, চাতরা ইসকন মন্দির, ইছাপুর দোলখোলা রাধাগোবিন্দ মন্দির-- এই সকল পুণ্যস্থানের মাটি সংগ্রহ করে কলসীতে করে অযোধ্যার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের হাবরা ১ খন্ডের সম্পাদক ইন্দ্রজিৎ দাস, সভাপতি অভিজিৎ মজুমদার, পার্থ পোদ্দার, লিটন সাহা এবং বিজেপির গোবরডাঙ্গা শহর মন্ডলের সভাপতি আশিস ব্যানার্জী সহ হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.